1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতী - Madaripur Protidin
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

মাদারীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ৪.৫০ পিএম
  • ৭৪৬ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি
পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণ ও অভিন্ন সার্ভিক কোডের দাবীতে মাদারীপুর জেলায় কর্মরত পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্যে কর্মবিরতী শুরু করেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে প্রায় সাড়ে ৪ শ’ কর্মচারী-কর্মকর্তারা কর্মবিরতী করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন। এসময় তারা প্রায় ১২টি দাবী তুলে শ্লোগান দেয়।

বিক্ষোভ মিছিল-সমাবেশে কর্মচারী-কর্মকর্তারা দাবী তুলে ধরে বলেন, সরকার ঘোষিত বিভিন্ন আর্থিক সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। সরকারী শুক্রবার ও শনিবার ছুটি দিতে হবে। এক ও অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন করতে হবে। চুক্তি ভিত্তিক লাইন শ্রমিকদের জনবল নিয়োগের মাধ্যমে স্থায়ীকরণেরও দাবী করেন। সেই সাথে সরকারী নিয়মানুযায়ী যাতায়াত ভাতা, ওভারটাইম ভাতা, টিফিন ভাতাসহ সুযোগ-সুবিধা দেয়ারও দাবী করা হয়। এসময় কর্মকর্তা-কর্মচারীরা ১২ দফার দাবী তুলে ধরেন।

মাদারীপুর জেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম হাফিজুর রহমান বলেন, আমাদের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে যোগ দেন জেলার আরো ৩টি জোনাল অফিস ও ২টি সাব জোনাল অফিসের প্রায় সাড়ে ৪ শতাধিক কর্মচারী-কর্মকর্তারা। প্রতিদিন বিদ্যুৎ সার্ভিস চালু রেখে দাপ্তারিক সব ধরণের কর্ম থেকে বিরতী থাকবো। আমাদের নির্দিষ্ট দাবী পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতী চলবে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় বৈষম্যের স্থান নেই বলে একর্মকর্তা দাবী জানায়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!