1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে শিক্ষক হারুন অর রশিদ (৩৬)'কে অপহরণপূর্বক কুপিয়ে হত্যাকান্ডের প্রধান আসামীসহ ৩ জন গ্রেফতার - Madaripur Protidin
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান

সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে শিক্ষক হারুন অর রশিদ (৩৬)’কে অপহরণপূর্বক কুপিয়ে হত্যাকান্ডের প্রধান আসামীসহ ৩ জন গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ১২ জুন, ২০২৪, ৫.২৩ পিএম
  • ৫৮০ জন পঠিত

অফিস রিপোর্টঃ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকায় চাঞ্চল্যকর শিক্ষক হারুন অর রশিদ (৩৬)’কে অপহরণপূর্বক কুপিয়ে হত্যাকান্ডের প্রধান আসামীসহ ৩ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোরালো তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ০৯ জুন ২০২৪ তারিখ রাতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন এলাকায় শ্বশুরবাড়ী লোকজন কর্তৃক চাঞ্চল্যকর স্কুল শিক্ষক হারুন অর রশিদ (৩৬)’কে অপহরণ পূর্বক কুপিয়ে হত্যাকান্ডের অন্যতম প্রধান আসামীসহ নি¤œবর্ণিত ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতারকৃতরা হলো মোঃ ফখরুল মোল্লা (৪৫), জেলা-সিরাজগঞ্জ, মোঃ মুকুল মোল্লা (৪৬), জেলা-সিরাজগঞ্জ ও মোঃ ইদ্রিস মোল্লা (৪০), জেলা-সিরাজগঞ্জ।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, নিহত ভিকটিম হারুন-অর-রশিদ খান (৩৬) পাবনা জেলার আমিনপুর থানাধীন রতনগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। দাম্পত্য জীবনে স্ত্রী রেখা খাতুনের উচ্ছৃঙ্খল জীবন যাপন ও পরকিয়ায় লিপ্ত থাকার ঘটনায় অতিষ্ঠ হয়ে প্রায় তিন মাস পূর্বে নিহত ভিকটিম ইসলামি শরিয়াহ মোতাবেক তার স্ত্রীকে তালাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে ভিকটিমের শ্বশুর গ্রেফতারকৃত অন্যতম প্রধান আসামী ফখরুল মোল্লাসহ অন্যান্য আসামীরা গত ২৪ মে রাতে অস্ত্রের মুখে ভিকটিম হারুনকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় এবং স্কুল মাঠের মধ্যে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। এসময় ভিকটিমের আত্মচিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে আসলে আসামীরা লোকজনের উপস্থিতি টের পেয়ে কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতৈ লোকজন ভিকটিমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার পূর্বক স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে ঐরাতেই চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে এবং নৃশংস এই হত্যাকান্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও প্রিন্ট ইলেক্ট্রনিক্স মিডিয়ায় প্রচারিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!