1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকা ধামরাই থেকে  অপহরণের ১ দিন পর ভিকটিম উদ্ধার     অপহরণকারী চক্র পাপ্পুগ্যাং এর ৪ সদস্য গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ

ঢাকা ধামরাই থেকে  অপহরণের ১ দিন পর ভিকটিম উদ্ধার     অপহরণকারী চক্র পাপ্পুগ্যাং এর ৪ সদস্য গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ জুন, ২০২১, ৮.০৬ পিএম
  • ৪৯৬ জন পঠিত

অফিস রিপোর্টঃ ঢাকা জেলার ধামরাই থানাধীন ইসলামপুর এলাকা হতে অপহরণের ১ দিন পর ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব-৪ঃ অপহরণকারী চক্র পাপ্পুগ্যাং এর ৪ সদস্য গ্রেফতার।

র‌্যাব জানায়,  ২৪জুন নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জানতে পারা যায় যে, গত ২০ তারিখ ভিকটিম তার বোনের বাড়ি আশুলিয়ায় বেড়াতে আসে। গত ২৩ জুন ২০২১ তারিখ ভিকটিম বেড়ানোর উদ্দ্যেশ্যে তার বোনের বাসা থেকে বের হলে রাত আনুমানিক ০৮.৫০ ঘটিকার সময় আশুলিয়া থানাধীন গাজীর চট নামক এলাকা থেকে সে অপহৃত হয়।

অপহরণকারীরা ভিকটিমের চোখ বেধে বিভিম্ন জায়গায় ঘুরে বেড়ায়। এক পর্যায়ে একটি বাসায় নিয়ে অপহরনকারীরা ভিকটিম কে বেধড়ক মারধর করতে থাকে এবং ভিকটিমের কান্নার শব্দ মোবাইলের মাধ্যমে ভিকটিমের বড় বোন কে শোনানো হয় এবং ভিকটিমের বোনের নিকট তার মুক্তির জন্য ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। উক্ত মুক্তিপণ না দিলে ভিকটিমকে প্রাণে মেরে ফেলে লাশ গুম করার হুমকি দেয়া হয়। এরুপ ঘটনায় প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৪ ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গত ২৪/০৬/২০২১ তারিখ রাত ০৮.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার ধামরাই থানাধীন ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে মুক্তিপণ আদায়ের কাজে ব্যবহৃত ৪টি মোবাইলসহ অপহৃত ভিকটিম খোকন (২১) কে উদ্ধার পূর্বক নিম্নোক্ত ৪ অপহরণকারীকে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ গ্রেফতারকৃতরা হলো মোঃ পাপ্পু মোল্লা (২৬), জেলা- মানিকগঞ্জ, মোঃনাহিদ (২১), জেলা-মানিকগঞ্জ, মোঃ রিমন (২০), জেলা-গাইবান্ধা ও মোঃ রাকিব (১৯), জেলা-গাইবান্ধা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অপহরণকারীরা একটি সংঘবদ্ধ চক্র এবং তারা সকলেই পাপ্প ু কিশোর গ্যাংগ্রুপের সদস্য। তারা ভিকটিম কে মারধর করে গুরুতর জখম করে। জিজ্ঞাসাবাদে আরও জানায় যে, তারা দীর্ঘদিন ধরে ঢাকা জেলার আশুলিয়া, সাভার, ধামরাই থানা এলাকাসহ আশেপাশের এলাকায় বিভিন্ন কৌশল অবলম্বন করে ডাকাতি, ছিনতাই এবং অপহরন করে মুক্তিপণ আদায় করে আসছিলো।

উক্ত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরুপ অপহরণকারী চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখল ারক্ষায় কাজ করে আসছে। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি মনুষ্য অপরহরণকারী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদাতৎপর।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!