1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে সম্পত্তি হাতিয়ে নিতে স্বামীকে পাগল সাজিয়ে পাবনার হাসপাতালে ভর্তির অভিযোগ - Madaripur Protidin
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

রাজৈরে সম্পত্তি হাতিয়ে নিতে স্বামীকে পাগল সাজিয়ে পাবনার হাসপাতালে ভর্তির অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১, ৩.২৮ পিএম
  • ৬৭৯ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরে সম্পত্তি বেহাত হওয়ার আশংকায় সম্পত্তি হাতিয়ে নিতে স্ত্রী পুত্র, কন্যাদের যোগসাজশে খলিল মিয়াকে (৬০) পাগল সাজিয়ে পাবনা হাসপাতালে ভর্তির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খালিয়া ইউনিয়নের বৌলগ্রামে। নির্যাতনের শিকার খলিল শেখ মৃত নুরুউদ্দিন শেখের পুত্র। গত শুক্রবারে ঘরের ভিতর নির্দয়ভাবে হাত পা বেধে নির্যাতন করার ৫৩ সেকেন্টের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয় ।

মঙ্গলবার সরেজমিনে গেলে এলাকাবাসি জানান, এলাকায় ভাল মনের মানুষ প্রবাসী হাজ্বী মোঃ খলিল শেখের সংসারে রয়েছে স্ত্রী হায়াতুন বেগম (৫০), দুই ছেলে নাজমুল শেখ (২৮) ও আসিব শেখ (১৮), দুই মেয়ে রাবেয়া আক্তার (২৫) ও ছোট মেয়ে মাহমুদা আক্তার (২২)। বিভিন্ন কারনে স্ত্রী, পুত্র ও কন্যাদের উপর ক্ষিপ্ত খলিল ভাই তারা মিয়াকে সম্পত্তি লিখে দিতে পারে – এমন আশংকায়
স্ত্রী ও সন্তানরা মিলে হাজ্বী খলিলের সম্পত্তি হাতিয়ে নিতে ১০ সেপ্টেন্বর শুক্রবার জুম্মা নামাজের সময় ঘরের ভিতর একটি রুমে আটকে রেখে পাগল সাজিয়ে হাত-পা বেঁধে বাড়ি থেকে বের করে নিয়ে যায়। এরপর থেকে মঙ্গলবার পর্যন্ত তার কোন খোঁজখবর পাওয়া যায়নি।

নির্যাতনের শিকার খলিলের ভাই তারা মিয়া শেখ বলেন, ‘আমার ভাই পাগল না। গ্রামের সবার কাছে শুনে দেখেন। আমার ভাইয়ের স্ত্রী, ছেলে মেয়েরা তাকে পাগল সাজিয়ে হাত-পা বেধে কোথায় যেন নিয়ে গেছে। এখন পর্যন্ত তার কোন সন্ধান পাচ্ছি না।’ আমি আমার ভাইকে ফিরে পেতে চাই ।

এলাকাবাসির অভিযোগ অস্বীকার করে নির্যাতনের শিকার খলিলের স্ত্রী হায়াতুন বেগম বলেন, ‘আমার স্বামী পাগল, সে প্রায়ই বাড়ি-ঘর ভাংচুর করে। তাই তাকে বেধে প্রথমে ফরিদপুর, তারপর পাবনার সুরমা মেন্টাল ক্লিনিক (প্রাঃ) নিয়ে ভর্তি করেছি।’
রাজৈর থানার ওসি শেখ সাদিক জানান, এব্যাপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!