1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে সাত কিলোমিটার মিনি ম্যারাথন প্রতিযোগিতা - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে সাত কিলোমিটার মিনি ম্যারাথন প্রতিযোগিতা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩, ৬.২৫ পিএম
  • ২০১৬ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।:
মাদারীপুরে অনুষ্ঠিত হলো ‘ভাষাসৈনিক ডা. গোলাম মাওলা’ মিনি ম্যারাথন প্রতিযোগিতা। এতে অংশ নেয় কিশোর, বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষ। সুস্থ্য জীবন গড়ার লক্ষ্যে দৌড়ের কোনো বিকল্প নেই বলে দাবি অংশগ্রহণকারীদের। আর যুবসমাজের মনোবল চাঙা করা ও আনন্দ দেয়াই মূল উদ্দেশ্য বলে জানায় আয়োজকরা।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে দৌড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে কিশোর, তরুণ ও বৃদ্ধসহ নানা বয়সের মানুষ। সবার লক্ষ্য প্রতিযোগিতায় প্রথম হওয়া। মঙ্গলবার সকালে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর থেকে শহরের শকুনী লেক, এই সাত কিলোমিটার এলাকাজুড়ে অনুষ্ঠিত হয় ‘ভাষাসৈনিক ডা. গোলাম মাওলা’ মিনি ম্যারাথন প্রতিযোগিতা। এতে অংশ নেয় ৩২ জন প্রতিযোগী। যাদের সবাইকে ছাড়িয়ে প্রথম হয় উত্তর হোগলপাতিয়া এলাকার নাঈম মুন্সি। আর দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে মাদ্রা এলাকার রাফিজ ও বিকাশ শিকদার। এমন প্রতিযোগিতায় অংশ নিয়ে খুশি সবাই। বছরের বিশেষ বিশেষ দিনে এমন আয়োাজন করার আহ্বান তাদের।

অংশ নিয়ে প্রথম স্থান লাভ করা নাঈম মুন্সি জানান, গ্রামের একটি প্রত্যন্ত এলাকা থেকে এই প্রতিযোতিার খবর শুনে অংশ নিয়েছি। আশা করি, বছরের বিশেষ দিনে এই আয়োজন করবে কর্তৃপক্ষ। প্রথম হওয়া বা না হওয়া বড় বিষয় ছিল না। অংশ নেয়াটাই মূল্য উদ্দেশ্যে ছিল। খুব ভালো সময় কেটেছে।
মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ত্রিনাথ দাস জানান, শরীর চর্চার অন্যতম হাতিয়ার এমন ম্যারাথন প্রতিযোগিতা শহর থেকে গ্রাম সবখানেই ছড়িয়ে দেওয়াটাই আমাদের মূল্য লক্ষ্য। আর এর থেকে গড়ে উঠবে নেশামুক্ত সমাজ, দূর হবে অপসংস্কৃতি।

মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, ‘মাদারীপুর উৎসবকে ঘিরে এই মিনি ম্যারাথন প্রতিযোগিতার আয়োাজন করে জেলা প্রশাসন। সুস্থ দেহের জন্য দৌড়নোর কোনো বিকল্প কিছু নেই। এর থেকে অন্যরাও উৎসাহী হবে, এতে সমাজ পরিবর্তনে বেশ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!