1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বোরো ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

মাদারীপুরে বোরো ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ১০ মে, ২০২৪, ৪.১২ পিএম
  • ৬৫৬ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।:
মাদারীপুর সদরে আইএফডিসি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যাক্টিভিটি (সিএসএ)-এর উদ্যোগে ব্রি ধান-৯২ ও ব্রি ধান-২৯ জাতের বোরো ধানের প্রদর্শনী, শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার ছিলারচর এলাকায় এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সন্তোষ চন্দ্র চন্দ। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র (আইএফডিসি)-এর ডেপুটি চিফ অব পার্টি ড. শামসুল কবির ও ড. শাহারুক আহমেদ। এতে স্বাগত বক্তব্য রাখেন সিএফডিসিও-এর মোজাম্মেল শেখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছিলারচর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা অতীন্দ মন্ডল। অনুষ্ঠানে ৩৫ জন পুরুষ-মহিলাদের নিয়ে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সন্তোষ চন্দ্র চন্দ বলেন, ‘মাদারীপুরে বিভিন্ন অঞ্চলে ব্রি-ধান ৯২ এর ফলন তুলনামূলক ভালো হয়। যেখানে দেখা যায় ব্রি ধান-২৯ হেক্টর প্রতি উৎপাদন হয় ৬ দশমিক ৬ মেক্ট্রিক টন আর ব্রি-ধান ৯২ প্রতি হেক্ট্ররে উৎপাদন হয় ৮ দশমিক ৫ মেক্ট্রিক টন। তাই নতুন নতুন জাত উদ্ভাবন হচ্ছে। আর আগামীতে যে পরিমাণ গরম বাড়ছে, তাকে আরো নতুন জাত উদ্ভাবন হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!