1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
 মাদারীপুরে জমি নিয়ে বিরোধে নারীসহ ৮জনকে কোপালো প্রতিপক্ষ - Madaripur Protidin
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

 মাদারীপুরে জমি নিয়ে বিরোধে নারীসহ ৮জনকে কোপালো প্রতিপক্ষ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.৫৯ পিএম
  • ৫৫৪ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।:
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে নারীসহ ৮ জনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো, ওই এলাকার আব্দুল দলিলউদ্দিন সরদারের ছেলে সোহরাব সরদার (৬০), একই এলাকার খালেদ সরদারের ছেলে মাসুদ সরদার (২০), সোহরাব সরদারের ছেলে আকাশ সরদার (১৬), খালেক সরদারের স্ত্রী জুলেখা বেগম (৪৫), বাদশা সরদারের স্ত্রী মালা বেগম (৪২), হালান সরদারের ছেলে বিল্লাল সরদার (৪০), আসাদ সরদার (৪৪) ও স্ত্রী সোরেফা বেগম (৭০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার মিয়ারচর এলাকার আসাদ সরদারের সাথে প্রতিবেশি জালাল সরদারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মীমাংসার জন্য এলাকায় বেশ কয়েকবার সালিশী-বৈঠক করে স্থানীয় মাদবররা। এতে সমাধান না হলে ক্ষিপ্ত হয়ে আসাদ ও তার পরিবারের উপর দুপুরে অতর্কিত হামলা চালায় জালাল ও তার লোকজন। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় নারীসহ ৮ জনকে। পরে আহত অবস্থায় সবাইকে উদ্ধার করে ভর্তি করে জেলা সদর হাসপাতালে। এদিকে অবস্থার অবনতি হওয়ায় দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করে চিকিৎসক। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছেন স্বজন ও এলাকাবাসী।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, খবর হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!