1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মশাল মিছিল সারাদেশে বিপ্লবী ছাত্রদের উপর হামলা হচ্ছে, আমরা কিন্তু ঘরে বসে থাকবো না- বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি নেয়ামতউল্লাহ - Madaripur Protidin
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মশাল মিছিল সারাদেশে বিপ্লবী ছাত্রদের উপর হামলা হচ্ছে, আমরা কিন্তু ঘরে বসে থাকবো না- বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি নেয়ামতউল্লাহ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ১১.১০ এএম
  • ৫৯৪ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি ॥
বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের মাদারীপুরের ছাত্র প্রতিনিধি নেয়ামতউল্লাহ বলেছেন, ‘সারাদেশে বিপ্লবী ছাত্রদের উপর হামলা হচ্ছে, আমরা কিন্তু ঘরে বসে থাকবো না। গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে আমাদের নৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলা হয়েছে। প্রশাসন যদি এর প্রতিকার না করে তাহলে আমরা আবার মাঠে নামবো। আমরা আর ঘরে বসে থাকবো না। প্রয়োজনে আইন নিজেদের হাতে তুলে নিবো। জুলাই আগষ্ট আমাদের আন্দোলনের সময় পুলিশ আমাদের উপর গুলি চালিয়েছে তা আমরা কিন্তু ভুলি নাই। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাকারী খুনি হাসিনাসহ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতারের দাবি করছি। আমরা অনতিবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।’ রোববার রাত ৮টায় একটি মশাল মিছিল শেষে মাদারীপুর সদর থানার সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

এর আগে রোববার রাত সাড়ে ৭টার দিকে মাদারীপুর স্বাধীনতা অঙ্গন থেকে একটি মশাল মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে ডিসি ব্রিজ, কলেজ গেট হয়ে সদর থানার সামনে এসে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন। ছাত্র প্রতিনিধি নেয়ামতউল্লাহ আরো বলেন,‘গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচার করতে হবে। তা না হলে আমরা আবার রাজপথে নামবো। জুলাই অভ্যুত্থানে গণহত্যাকারীরা আমাদের মাঝে ও আশেপাশে বিভিন্ন অরাজকতা সৃষ্টি করছে। বিপ্লবীরা বিনয়ী হলে গণশত্রুরা বিধ্বংসী হয়ে উঠে। ৫ই আগষ্টের ৬ মাস হয়ে গেছে। এই ৬ মাসে গণশত্রুরা আমাদেরকে দমানোর জন্য বিভিন্নভাবে পায়তারা করছে, আমাদেরকে হুমকি দিচ্ছে, মারছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মাদারীপুরের বিপ্লবীরা এখনো ঘরে ফিরে যায়নি। তারা রাজপথে ছিল, আছে এবং আগামীতেও থাকবে। তারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে।’এসময় আরো উপস্থিত ছিলেন জুলাই-আগস্ট ছাত্র-জনতার পক্ষে মাদারীপুরে অন্যতম ভূমিকা পালনকারী ছাত্র আব্দুর রহিম, মোঃ অনিক, মোঃ হাসিবুল্লাহ, তানভীর, তানসিন, আশিক, ইফতিখার, মিশা, মোঃ রোমানসহ অভ্যুত্থানের বিপ্লবী ছাত্ররা। আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটি মাদারীপুর সদরের প্রতিনিধি মোঃ রুবেল, মুজিবুল্লাহ সালেহী, হিমেল হাওলাদার, কাজী মোর্শেদা কনা, কাজী বিপ্লব, মেরাজুল, মহসিন, সোহেলসহ অনেকেই।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!