1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ইউক্রেনে রকেট হামলায় ক্ষতিগ্রস্থ জাহাজের নাবিক রাজৈরের ক্যাডেট মৌ‘র পরিবারে স্বস্তি - Madaripur Protidin
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

ইউক্রেনে রকেট হামলায় ক্ষতিগ্রস্থ জাহাজের নাবিক রাজৈরের ক্যাডেট মৌ‘র পরিবারে স্বস্তি

  • প্রকাশিত : শনিবার, ৫ মার্চ, ২০২২, ১১.১৩ এএম
  • ৯৮৬ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি।
ইউক্রেনে রকেট হামলায় ক্ষতিগ্রস্থ বাংলাদেশী জাহাজ বাংলার সমৃদ্ধিতে থাকা রাজৈরের ক্যাডেট ফারজানা ইসলাম মৌ বর্তমানে নিরাপদে রয়েছেন বলে পারিবারিক সুত্রে জানিয়েছেন। ২৩ ফেব্রুয়ারী রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে। তারপর থেকেই উদ্বেগ আর উৎকন্ঠায় দিন কাটাচ্ছিল মৌ এর পরিবারের লোকজন। বৃহষ্পতিবার রাতে মৌ নিরাপদে আছে সংবাদের ভিত্তিতে তাদের পরিবারে স্বস্তি ফিরে এসেছে। সে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা সদরের ফকরুল ইসলামের মেয়ে।

পারিবারিক সুত্রে জানা গেছে, ফারজানা ইসলাম মৌ ২০১৫ সালে রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঢাকার একটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে চট্টগ্রাম মেরিন একাডেমীতে ৫৪ তম ব্যাচে ভর্তি হয়। লেখাপড়া শেষ করে ইন্টারনি করার জন্য ১ বছর আগে বাংলার সমৃদ্ধি জাহাজে বিভিন্ন দেশে অবস্থান করে। সর্বশেষ তুরস্ক থেকে রওনা হয়ে ২২ ফেব্রুয়ারী জাহাজটি ইউক্রেনের অলিভিয়া বন্দরে পৌঁছায়। ২৩ তারিখ থেকে যুদ্ধ শুরু হওয়ায় জাহাজটি বন্দর ত্যাগ করতে পারেনি।

এ অবস্থায় ২ মার্চ বাংলার সমৃদ্ধি জাহাজে রাশিয়া রকেট হামলা চালায়। সে হামলায় বরগুনার বেতাগী উপজেলার হাদিসুর নিহত হয়। জাহাজে বাংলাদেশী আরও ২৯ জন ছিল। এরপর ৩ মার্চ সকালে মৌ নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে বিপদের কথা জানিয়ে নিজেদেরকে নিরাপদে নিয়ে যাওয়ার আকুতি জানায়। তারপর রাতে একটি বোর্ট এসে তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়েছে।

মৌ এর বড় ভাই ফাহাদ মাহামুদ লিমন জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আতঙ্কে ছিলাম। ঠিকমত ছোট বোনের সাথে যোগাযোগও করতে পারি নাই। বৃহষ্পতিবার রাতে ছোট বোনের সাথে কথা হয়েছে। সে নিরাপদে আছে। তবে কোথায় কি অবস্থায় আছে তা জানিনা।

মৌ এর মা মাহামুদা বিউটি জানান, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে মেয়ের চিন্তায় ঠিকমত গোসল করতে পারিনি, খেতে পারিনি। রাতে ঘুমাতে পর্যন্ত পারিনি।বড় দুঃচিন্তায় ছিলাম। বৃহষ্পতিবার রাতে মৌ এর সাথে কথা হয়েছে। সে নিরাপদে আছে। আল্লাহর কাছে প্রার্থনা করি আমার মৌ যেন নিরাপদে দেশে ফিরে আসতে পারে।

ফারজানা ইসলাম মৌ লাইভে এসে জানিয়েছিলেন, আমি ইঞ্জিন ক্যাডেট মৌ। বাংলার সমৃদ্ধি থেকে বলছি। আমাদের থার্ড ইঞ্জিনিয়ার স্যার মারা গেছেন। আমাদের শিপে বম্বিং হইছে। আমরা এখনও শিপের মধ্যে আছি।আমরা সবাই চাচ্ছি এখান থেকে বের হতে। আপনারা প্লিজ আমাদের কোন একটি উপায়ে বের করুন। আমরা এখানে থাকতে চাচ্ছিনা। তবে রিপোর্ট লেখা পর্যন্ত শেল্টার ব্যাংক থেকে রোমানিয়ায় সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!